1
اللَّهُمَّ رَبَّ السَّمَاوَاتِ وَرَبَّ الْأَرْضِ وَرَبَّ الْعَرْشِ الْعَظِيمِ
উচ্চারণআল্লা-হুম্মা রব্বাস সামা-ওয়া-তি ওয়া রব্বাল আরদি ওয়া রব্বাল 'আরশিল 'আজিম
অর্থহে আল্লাহ! আসমানসমূহের রব, জমিনের রব এবং মহান আরশের রব।
2
رَبَّنَا وَرَبَّ كُلِّ شَيْءٍ
উচ্চারণরব্বানা ওয়া রব্বা কুল্লি শাই'ইন
অর্থআমাদের রব এবং সকল কিছুর রব।
3
فَالِقَ الْحَبِّ وَالنَّوَىٰ
উচ্চারণফা-লিকল হাব্বি ওয়ান নাওয়া
অর্থশস্যবীজ ও আঁটি বিদীর্ণকারী।
4
وَمُنْزِلَ التَّوْرَاةِ وَالْإِنْجِيلِ وَالْفُرْقَانِ
উচ্চারণওয়া মুনযিলাত তাওরা-তি ওয়াল ইনজি-লি ওয়াল ফুরক্ব-ন
অর্থতাওরাত, ইঞ্জিল ও ফুরকান (কুরআন) নাজিলকারী।
5
أَعُوذُ بِكَ مِنْ شَرِّ كُلِّ شَيْءٍ أَنْتَ آخِذٌ بِنَاصِيَتِهِ
উচ্চারণআ'ঊযু বিকা মিন শাররি কুল্লি শাই'ইন আনতা আ-খিযুম বিনা-সিয়াতিহি
অর্থআমি আপনার আশ্রয় চাই প্রতিটি বস্তুর অনিষ্ট থেকে, যার কপাল আপনার নিয়ন্ত্রণে।
6
اللَّهُمَّ أَنْتَ الْأَوَّلُ فَلَيْسَ قَبْلَكَ شَيْءٌ
উচ্চারণআল্লা-হুম্মা আনতাল আউয়ালু ফালাইসা ক্ববলাকা শাই'উন
অর্থহে আল্লাহ! আপনি প্রথম, আপনার পূর্বে কিছুই নেই।
7
وَأَنْتَ الْآخِرُ فَلَيْسَ بَعْدَكَ شَيْءٌ
উচ্চারণওয়া আনতাল আ-খিরু ফালাইসা বা'দাকা শাই'উন
অর্থআপনি শেষ, আপনার পরে কিছুই নেই।
8
وَأَنْتَ الظَّاهِرُ فَلَيْسَ فَوْقَكَ شَيْءٌ
উচ্চারণওয়া আনতায যা-হিরু ফালাইসা ফাওক্বাকা শাই'উন
অর্থআপনি প্রকাশ্য, আপনার উপরে কিছুই নেই।
9
وَأَنْتَ الْبَاطِنُ فَلَيْسَ دُونَكَ شَيْءٌ
উচ্চারণওয়া আনতাল বা-ত্বিনু ফালাইসা দু-নাকা শাই'উন
অর্থআপনি অপ্রকাশ্য, আপনার নিচে কিছুই নেই।
10
اقْضِ عَنَّا الدَّيْنَ وَأَغْنِنَا مِنَ الْفَقْرِ
উচ্চারণইক্বদি 'আন্নাদ দাইনা ওয়া আগনিনা মিনাল ফাক্বর
অর্থআমাদের ঋণ পরিশোধ করে দিন এবং দারিদ্র্য থেকে মুক্তি দিন।